দাসপুর থানার ঝুমঝুমি গ্রামে এক রাতে ৭ টি গরু চুরি - The News Lion

দাসপুর থানার ঝুমঝুমি গ্রামে এক রাতে ৭ টি গরু চুরি

 


দি নিউজ লায়নঃ   পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ঝুমঝুমি গ্রামে বুধবার গভীর রাতে গোয়াল ঘর থেকে ৭ টি গরু চুরির ঘটনায়  বৃহস্পতিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।ঝুমঝুমি গ্রামের সুশান্ত বেরা,জয়দেব বেরা,বীরেশ বেরা, বাসুদেব দোলাই ও মৃত্যুঞ্জয় বিশুই এর গোয়ালঘর থেকে একটি করে গাই গরু চুরি হয়ে যায় এবং জয়দেব মণ্ডল এর গোয়াল থেকে দুটি গাই গরু চুরি হয়ে গিয়েছে।


কিন্তু বাছুর গুলি গোয়াল ঘরে রয়েছে। বুধবার গভীর রাতে গরু গুলি চুরি করে নিয়ে গিয়েছে গরু চোরেরা বলে গ্রামবাসীরা জানান। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা তাদের গোয়াল ঘরে গিয়ে দেখে গাই গরু নেই, তবে বাছুর রয়েছে। যার ফলে যাদের গাই গরু চুরি হয়েছে তাদের বাড়ির লোকেরা হতাশায় ভেঙে পড়েন।চুরি হয়ে যাওয়া গাই গরু গুলির আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা হবে বলে গ্রামবাসীরা জানান। গ্রামবাসীদের পক্ষ থেকে দাসপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ পেয়ে দাসপুর থানার পুলিশ গরু চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।


 উল্লেখ করা যায় যে দাসপুর থানার কুচামারি গ্রামে গত ৯ জানুয়ারি গরু চুরির ঘটনা রুখতে  গিয়ে গরু চোরদের আক্রমণে এক সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত হয়। বর্তমানে  তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। তাই দিনের পর দিন গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় দাসপুর থানা এলাকার বাসিন্দারা আতংকে রয়েছেন।তাই এক রাতে সাতটি গরু চুরির ঘটনায় দাসপুর থানা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.